আমার ভিনদেশী তারা
Amar Bhindeshi Tara
ছায়াছবি: অন্তহীন(২০০৯)
কথা: চন্দ্রিল ভট্টাচার্য
সুর ও কণ্ঠ: অনিন্দ্য চ্যাটার্জী
আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি।
[আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি]-২
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতোই ভালো
আমি একলাটি পথ হাঁটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া?
সে রাস্তা পার হবে সাবধানে।
[তোমার গায় লাগেনা ধুলো
আমার দু’মুঠো চাল-চুলো]-২
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লিজ,ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাতজাগা তারা
তোমার আকাশছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী
[আমার রাতজাগা তারা
তোমার আকাশছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী]-২
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ
…………………………………………………………………………
Amar bhindeshi tara
Eka raateri akashe
Tumi bajale ektaara
Amar chilekothar pashe
Thik sondhey namar mukhey
Tomar naam dhore keu daake
Mukh lukiye kaar buke
Tomar golpo bolo kake
Amar raat jaga tara
Tomar onno paray bari
Amar bhoy pawa chehara
Ami adote anari
[Amar akash dekha ghuri
Kichu mitthey bahaduri]-x2
Amar chokh bendhey dao alo
Dao shanto shitol paati
Tumi maayer motoi bhalo
Ami eklati poth haati
Amar bicchiri ektaara
Tumi nao na kotha kane
Tomar kisher eto taara
Se rashta paar hobe sabdhane
