সজনী আমিতো তোমায় ভুলিনি | Sajoni Ami To Tomay Vulini | Key Lyrics

সজনী আমিতো তোমায় ভুলিনি
Sajoni Ami To Tomay Vulini
কথা: আহমেদ রিজভী
সুর: প্রণব ঘোষ
শিল্পী: কুমার শানু/খালিদ হাসান মিলু
সজনী ই ই
আমি তো তোমায় ভুলিনি।।
এ বুকে তুমি আছো
আগেরই মতই আছো
তুমি ছাড়া এ জীবন
আজও ভাবিনি
সজনী ই ই
আমি তো তোমায় ভুলিনি।।
কী করে সব বলো
যাই গো ভুলে ও।।
তুমি যে আমার
কত আপন ছিলে
জীবনে তুমি আছো
হৃদয়ে মিশে আছো
আর কারো বুকে
তাই সুখ খুঁজিনি
সজনী
আমিতো তোমায় ভুলিনি।।
আমি কি তোমায় ছেড়ে ?
থাকতে পারি এ।।
যত তুমি ব্যথা দাও
সইতে পারি
বেদনার ঐ নীলে
দু’চোখ ভরে নিলে
আর কারো চোখে তাই
চোখ রাখিনি
সজনী ই ই
আমিতো তোমায় ভুলিনি।।
এ বুকে তুমি আছো
আগেরি মতই আছো
তুমি ছাড়া এ জীবন
আজও ভাবিনি
সজনী ও ও ও
আমি তো তোমায় ভুলিনি
সজনী
আমিতো তোমায় ভুলিনি।

Popular Lyrics:  খাচা ভেঙ্গে যায়রে পাখি | Khacha Venge Jay Re Pakhi | মনির খান

Leave a Comment