যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই।

যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।।
যদি রাজপথে আবার মিছিল হতো,
বঙ্গবন্ধুর মুক্তি চাই।
মুক্তি চাই মুক্তি চাই।
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে
জাতির পিতা।।
যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।

যে মানুষ ভীরু কাপুরুষের মতো,
করেনি তো কখনো মাথা নত।।
এনে দিল হায়েনার ছোবল থেকে
আমাদের প্রিয় স্বাধীনতা।
স্বাধীনতা স্বাধীনতা
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে
জাতির পিতা।।
যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।

কে আছে বাঙ্গালী তার সমতুল্য,
ইতিহাস একদিন দেবে তার মুল্য।।
সত্যকে মিথ্যার আড়াল করে,
যায় কি রাখা কখনো তা।
কখনো তা কখনো তা
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে
জাতির পিতা।।
যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাজপথে আবার মিছিল হতো,
বঙ্গবন্ধুর মুক্তি চাই।
মুক্তি চাই মুক্তি চাই
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে
জাতির পিতা।।
যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।
বঙ্গবন্ধু মরে নাই।।

Popular Lyrics:  একবার বিদায় দে মা | Ekbaar biday de ma ghure asi | Key Lyrics

Leave a Comment