বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও | Bondhu Tomar Pother Sathike Chine Nio | শ্রীকান্ত আচার্য্য

শিরোনাম: বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
Bondhu Tomar Pother Sathike Chine Nio
শিল্পী: শ্রীকান্ত আচার্য্য
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকার: মুকুল দত্ত
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি,
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও।।
খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন
হাসি আর গানে শোধ করে যেও যত ঋন,
স্মৃতির পটেতে যত ব্যাথা আছে ভুলে যেও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি,
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও।।
সমুখে রয়েছে পথ চলে যাও চলে যাও
পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও।
আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত
কোনদিন ভুলে ছেড়ো না তো তুমি এই হাত,
ফুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও
ভুল না তারে ডেকে নিতে তুমি,
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। ।
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

Popular Lyrics:  Bishnupriya Go Ami Chole Jai Lyrics in Bengali | বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই

Leave a Comment