দোল দোল দোলনী | Dol Dol Doloni | আব্দুল আলীম

দোল দোল দোলনী
Dol Dol Doloni
কথা ও সুর: আব্দুল লতিফ
কণ্ঠ: আব্দুল আলীম
[দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে মান তুমি করো না]-২
নোটন নোটন খোঁপাটি তুলে এনে দোপাটি
রাঙা ফিতায় বেঁধে দেবো মান তুমি করো না,
দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে মান তুমি করো না।
[চেয়ে দেখ ডালিম ফুলে ওই জমেছে মৌ
বউ কথা কও ডাকছে পাখি কয় না কথা বউ]-২
ঝুমঝুমি মল পায়েতে,গয়না সোনার গায়েতে
আরো দেবো নাকের নোলক মান তুমি করো না,
দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে মান তুমি করো না।
[চাঁদের সাথে নিত্যরাতে তারায় কথা কয়
আপনজনা পর হইলে তাও কি প্রাণে সয়?]-২
একটুখানি হাসো না,কাছে এসে বসো না
এনে দেবো রেশমি চুড়ি মান তুমি করো না,
দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে মান তুমি করো না,
নোটন নোটন খোঁপাটি তুলে এনে দোপাটি
রাঙা ফিতায় বেঁধে দেবো মান তুমি করো না
দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনি
[এনে দেবো হাট থেকে মান তুমি করো]-৫

Popular Lyrics:  শিল্পী আমি গাইব শুধুই গান | Shilpi Ami Gaibo Shudhui Gaan | Lyrics

Leave a Comment