জাত গেলো জাত গেলো বলে Lyrics | Jat Gelo Jat Gelo Bole Lyrics | Key Lyrics

জাত গেলো জাত গেলো বলে Lyrics

Jat Gelo Jat Gelo Bole Lyrics

জাত গেলো জাত গেলো বলে

Jat Gelo Jat Gelo Bole

ফকির লালন সাঁই

জাত গেলো জাত গেলো বলে Lyrics

জাত গেলো জাত গেলো বলে

এ কি আজব কারখানা।

সত্য কাজে কেউ নয় রাজি

সবই দেখি তা না না না।।

আসবার কালে কি জাত ছিলে

এসে তুমি কি জাত নিলে

কি জাত হবা যাবার কালে

সে কথা ভেবে বলো না।।

ব্রাহ্মণ, চন্ডাল, চামার, মুচি

এক জলেই সব হয় গো সূচি

দেখে শুনে হয় না রুচি

জমে তো কাকেউ ছাড়বে না।।

গোপনে যে বেশ্যার ভাত খায়

তাতে ধর্মের কি ক্ষতি হয়

লালন বলে জাত কারে কয়

এই ভ্রম তো গেল না।।

 

Popular Lyrics:  চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি | Chand Hote Hoy Chander Srishti | Key Lyrics

Leave a Comment