গুরুর গুরু সকলের গুরু | Gurur Guru Sokoler Guru | Keylyrics

গুরুর গুরু সকলের গুরু
Gurur Guru Sokoler Guru
আলমগীর গীতি
তত্ত্ব সুধা
গুরুর গুরু সকলের গুরু
তুমি মা জননী
তোমার কাছে আছে মাগো
সকল কিছুর খনি।।
যখন পিতা ছিলো ঘুমে মগন
তারে তুমি করলা চেতন
দেখে তোমার রূপ দরশন
পিতা উঠে চমকিয়া আপনি।।
গুপ্তধনাগারে পিতা ছিলেন
প্রকাশ হ‌ইতে বেহুঁশ হলেন
তাই জননী বলে মা ডাকিলেন
প্রকাশ হইতে কাদের গনি।।
পিতা ছিলো যখন ডিম্বুকারে
পঞ্চ শক্তি ছিলো ভিতরে
পাক পাঞ্চাতন একেশ্বরে
আলমগীর কয় মাওলা তুমি।।
গুরুর গুরু সকলের গুরু | Gurur Guru Sokoler Guru | Keylyrics

Popular Lyrics:  দোটানা পিরিতের জ্বালা | Dotana Piriter Jwala | Key Lyrics

Leave a Comment