আমি চিনি গো চিনি তোমারে | Ami Chini Go Chini Tomare | রবীন্দ্রনাথ ঠাকুর

শিরোনামঃ আমি চিনি গো চিনি তোমারে
Ami Chini Go Chini Tomare
শিল্পীঃ কিশোর কুমার
অ্যালবামঃ চারুলতা
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী,
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী।।
তোমায় দেখেছি শারদপ্রাতে
তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি হৃদি মাঝারেওগো বিদেশিনী।।
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি শুনেছি তোমার গান,
আমি তোমারে সপেছি প্রান ওগো বিদেশিনী।
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নতুন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী।।
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী,
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী।।
আমি চিনি গো চিনি তোমারে

Popular Lyrics:  Haowa Megh Saraye Phul Jharaye Lyrics | হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে

Leave a Comment