আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় | Ami Opar Hoye Bose Achi Ohe Doyamoy | Key Lyrics

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়

Ami Opar Hoye Bose Achi Ohe Doyamoy

ফকির লালন সাঁই

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়

পারে লয়ে যাও আমায়।

আমি একা রইলাম ঘাটে

ভানু সে বসিলো পাটে

আমি তোমা বিনে ঘোর সঙ্কটে

না দেখি উপায়।

নাই আমার ভজন সাধন

চিরদিন কুপথে গমন

আমি নাম শুনেছি পতিত পাবন

তাইতে দেই দোহায়।

অগতির না দিলে গতি

ঐ নামে রবে অখ্যাতি

ফকির লালন কয় অকুলের পতি

কে বলবে তোমায়।

Popular Lyrics:  Khoda Rooy Adome Mishe Lyrics | খোদা রয় আদমে মিশে

Leave a Comment