আমারে আসিবার কথা কইয়া | Amare Ashibar Kotha Koiya | রাধারমন দত্ত

আমারে আসিবার কথা কইয়া
Song: Amare Ashibar Kotha Koiya

আমারে আসিবার কথা কইয়া Voice: Ashik Lyrics: Radha Romon Tune: Radha Romon

কথা: রাধারমন দত্ত

আমারে আসিবার কথা কইয়া

আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই,
রইয়াছো ঘুমাইয়া(২)
রাধেগো-
আমার কথা নাই তোর মনে
প্রেম করছো আয়ানের সনে
শুয়া আছ নিজ পতি লইয়া
আমি আর কত কাল,
থাকবো রাধেগো (২)
দুয়ারে দাঁড়াইয়া
মান করে রাই,রইয়াছো ঘুমাইয়া
রাধেগো-
দেখার যদি ইচ্ছা থাকে
আইসো রাই যমুনার ঘাটে
কাল সকালে কলসি কাঙ্খে লইয়া
আমি জলের ছায়ায়
রূপ হেরিবো গো(২)
কদম ডালে বইয়া
মান করে রাই,রইয়াছো ঘুমাইয়া।
রাধেগো-
নারী জাতির কঠিন রীতি
বোঝেনা পুরুষের মতি,
সদাই থাকে নিজেরে লয়া(২)
করছো নারী রুপের বড়াই গো(২)
রাধারমণে যায় কইয়া
মান করে রাই,রইয়াছো ঘুমাইয়া।
আমারে আসিবার কথা কইয়া,
মান করে রাই,রইয়াছো ঘুমাইয়া(২)

আমারে আসিবার কথা

আমারে আসিবার কথা কইয়া
মান ক’রে রাই রইয়াছ ঘুমাইয়া ।

সুবল রে, আমার কথা নাই তার মনে
প্রেম করছে আয়ানের সনে,
শুইয়া আছে নিজ পতি লইয়া
আমি আর কত কাল থাকব রাধে গো,
দুয়ারে দাঁড়াইয়া।

সুবল রে, দেখার যদি ইচ্ছা থাকে
আসতে কইও যমুনার ঘাটে,
কাল সকালে কলসী কাঁখে লইয়া
আমি জলের ছায়ায় রূপ হেরিব গো,
কদম ডালে বইয়া।

জনপ্রিয় লিরিক্স:  Tora Batas Kor Batas Kor Lyrics | তোরা বাতাস কর বাতাস কর

রাধেগো, নারী জাতির কঠিন রীতি
বোঝে না পুরুষের মতি ,
সদাই থাকে নিজেরে লয়া
তুমি করছ নারী রূপের বড়াই রে,
রাধারমণে যায় কইয়া।

 

 

 

Amare Ashibar Kotha Koiya Lyrics

 

আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমার কথা নাই তোর মনে
প্রেম করছ আয়ানের সনে
শুয়াই আছ নিজ পতি লইয়া।
আমি, আর কতকাল থাকবো রাধে গো…
আমি, আর কতকাল থাকবো রাধে
দুয়ারে দাঁড়াইয়া…???
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
দেখার যদি ইচ্ছা থাকে
আইস রাই যমুনার ঘটে,
কাল সকালে কলসি কাঁখে লইয়া।
আমি জলের ছায়ায় রুপ হেরিবো গো…
আমি জলের ছায়ায় রুপ হেরিবো
কদম ডালে বইয়া…
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
নারী জাতির এমন রীতি
বুঝেনা পুরুষের মতি
সদাই থাকে ঘুমানো করিয়া।
তুমি তুচ্ছ নারী রূপের বড়াই গো…
তুমি তুচ্ছ নারী রূপের বড়াই গো…
রাঁধা ভ্রমণে যায় কইয়া.
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমারে আসিবার কথা কইয়া,
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমারে আসিবার কথা কইয়া,
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

Check Also

a logo for keylyrics.com

Kemon Ache Radha Bol Lyrics | কেমন আছে রাধা বল Lyrics

Kemon Ache Radha Bol Lyrics কেমন আছে রাধা বল Lyrics শিল্পী: ফতেহ আলী খান আকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *