আজ জন্মদিন তোমার লিরিক্স | মাইলস | Shafin Ahmed | Aj Jonmodin Tomar Lyrics

আজ জন্মদিন তোমার
মাইলস
Shafin Ahmed
Aj Jonmodin Tomar
শাফিন আহমেদ
ইয়ে… এহ… ইয়ে… এহ… ইয়ে… এ… ইয়ে… এহ…

আজকের আকাশে অনেক তারা

দিন ছিল সূর্যে ভরা

আজকের জোছনাটা আরও সুন্দর

সন্ধ্যাটা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগা

মুখরিত হবে দিন গানে-গানে আগামীর সম্ভাবনায়

তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল

তোমার জন্য হাসে অগনন স্নিগ্ধ বিকেল

ভালোবাসা নিয়ে নিজে তুমি

ভালোবাসো সব সৃষ্টিকে

ভালোবাসা নিয়ে নিজে তুমি

ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ

তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ

আলোকিত হয়ে নিজে তুমি

আলোকিত কর পৃথিবীকে

আলোকিত হয়ে নিজে তুমি

আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

আজকের আকাশে অনেক তারা

দিন ছিল সূর্যে ভরা

আজকের জোছনাটা আরও সুন্দর

সন্ধ্যা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগা

মুখরিত হবে দিন গানে-গানে আগামীর সম্ভাবনায়

তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

Popular Lyrics:  Firiye Dao Amar Prem Lyrics | ফিরিয়ে দাও আমার প্রেম

Leave a Comment