Tumi Nijo Gune Na Asile Lyrics | তুমি নিজ গুণে না আসিলে

Tumi Nijo Gune Na Asile Lyrics

তুমি নিজ গুণে না আসিলে

Table of Contents

Tumi Nijo Gune Na Asile Lyrics

তুমি নিজ গুণে না আসিলে
দয়াল কে তোমারে আনতে পারে,
দয়া করে এস দয়াল
এস এই অধীনের হৃদ-মাঝারে।

 

আমি কী দিয়া তোমার সেবিব চরণ
সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান,
তুমি জ্ঞান দিয়ে রসনা, পুরাও মনের বাসনা
করুণা করো দয়াল আমারে।

 

আমি পড়ে মায়ার জালে তোমায় গেছি ভুলে
সাধের মানব জনম লইয়া পড়েছি অকূলে,
আমি ভেবে দেখি নিরূপায়, মানবতরী ভুবে যায়
ধরিয়া তোলো দয়াল আমারে।

 

আমি মায়া জালে বন্দী বসে কাদিঁ একা
দয়াল মুর্শিদ রপে দাও একবার দেখা,
তুমি হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিদায় দাও
আনন্দ দাও দয়াল আমারে।

জনপ্রিয় লিরিক্স:  Aji Gourango Lal Lyrics | আজি গৌরাঙ্গ লাল

Leave a Comment