Tumi Jodi Bolo Padma Meghna Lyrics | তুমি যদি বলো পদ্মা মেঘনা

শিরোনামঃ তুমি যদি বলো পদ্মা মেঘনা
Tumi Jodi Bolo Padma Meghna Lyrics
শিল্পীঃ Kumar Bishwajit 

Tumi Jodi Bolo Padma Meghna Lyrics

তুমি যদি বলো পদ্মা মেঘনা এক
দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের
বুকে বানাবো আমার বাড়ি
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা
তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা
ওহ… তুমি যদি বলো জনতা ব্যাংকে
ভালোবাসা দেবো জমা
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা
এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও
এই তোমারি জন্যে ছেড়ে যেতে পারি
সুখের পৃথিবীও
এই তোমারি জন্যে এনে দিতে পারি
আকাশের যত তারা
শুধু পারবোনা আমি যদি বলো তুমি বাঁচতে
তোমাকে ছাড়া
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা
এই তোমারি জন্যে অনায়াসে আমি
হিমালয় ডিঙাবো
এই তোমারি জন্যে ঘুম হীন
চোখে রাত্রি কাটাবো
এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা ভরে
দেবো ফুলে ফুলে
শুধু পারবোনা আমি যদি বলো তুমি থাকতে
তোমাকে ভুলে
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা
তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেবো হাওয়ায়
ওহ… তুমি যদি বলো করবো বদল
নিজেকে তোমার চাওয়া (?)
তুমি আমার শুধু আমার
ভালো লাগে কবিতা
Popular Lyrics:  ও চোখে আমার শুরু আর শেষ | O Chokhe Amar Shuru Ar Shesh | Key Lyrics

Leave a Comment