Tui Duble Pore Roton Pabi Lyrics | তুই ডুবলে পরে রতন পাবি

শিরোনামঃ তুই ডুবলে পরে রতন পাবি
শিল্পীঃ বাউল সুকুমার
সুরকারঃ বাউল সুকুমার
গীতিকারঃ লালন শাহ

Tui Duble Pore Roton Pabi Lyrics

ও তুই ডুবলে বরে রতন পাবি
ভাসলে পরে পাবিনা, পাবিনা
দিল দরিয়ার মাঝে দেখলাম
আজব কারখানা ।।
দেহের মাঝে বাড়ি আছে
সেই বাড়িতে চোর ঢুকেছে,
আবার ছয়জনাতে সিদ কেটেছে
চুরি করে একজনা, একজনা,
দিল দরিয়ার মাঝে দেখলাম
আজব কারখানা রে ।।
দেহের মাঝে নদী আছে
সেই নদীতে নৌকা চলে,
আবার ছয়জনাতে দাড় টানিছে
হাল ধরেছে একজনা, একজনা,
দিল দরিয়ার মাঝে দেখলাম
আজব কারখানা রে ।।
দেহের মাঝে বাগান আছে
সেই বাগানে ফুল ফুটেছে,
ও তার সৌরভে জগত মেতেছে
লালনের মন মাতলোনা, মাতলোনা,
দিল দরিয়ার মাঝে দেখলাম
আজব কারখানা রে,
দিল দরিয়ার মাঝে দেখলাম
আজব কারখানা ।।
Popular Lyrics:  Ager Bahaduri Ekhon Lyrics | আগের বাহাদুরি এখন

Leave a Comment