Tomay Bhoje Shob Haralam Lyrics | তোমায় ভজে সব হারালাম | Satyaki Banerjee

Tomay Bhoje Shob Haralam Lyrics

তোমায় ভজে সব হারালাম

Tomay Bhoje Shob Haralam

Satyaki Banerjee & Arunabha Gupta

 

Tomay Bhoje Shob Haralam Lyrics

গৌর তোমায় ভজে সব হারালাম হলাম পথের ভিখারি
আমার ধন কুলমান জীবন যৌবন সব নিল গৌর হরি

ওহে নদের চাঁদ নদিয়ায় পেতেছ হে ফাঁদ
নদের নারী ধরবার লাগি করেছ সন্ধান
তুমি তাক না জেনে তাক লাগাও হে
জাল ফেলাও হৃদয় জুড়ে

ওহে ব্রজের চোর তোমার সকলি গোচর
ব্রজ গোপির মন চোরা রাঁধার চিত্ত চোর
চুরি করতে করতে তোমার জনম গেল
তবু স্বভাব না গেল চুরির

ও গৌর হরি আমি উপায় কি করি
তোমায় ভজে তোমায় না পাই এই দু:খে মরি
এ কূল যাবার নয় আর যাবে না হে
গৌর না হলে কৃপা তোমারি

গোঁসাই ৠশিকেশ এর মন ওই রুপ করব দর্শন
দাস হয়ে ওই রাঙা পদে লইবো শরণ

যদি না ছাড়ে আর তাকে করি দাস অনুদাস
যে করে আমারি আশ তারই করি সর্বনাশ
সে যদি না ছাড়ে পাশ তাকে করি চরণ এর অধিকারী

 

Tomay Bhoje Shob Haralam Lyrics in English

Gour tomay bhoje sob haralam holam pother bhikhari

amar dhon kuloman jibon joubon sob nilo gour hori

Popular Lyrics:  যাও যাও গিরি আনিতে গৌরী | Jao Jao Giri Anite Gouri | আগমনী

Ohey Nader Chand
Nadey petechho hey phnaad
Nader naari dhawrbaar laagi
Korechho hey shaadh
Tumi taak naa jeney
Taak laagaao hey
Aamaay niley gourhori
Aami tomaay bhojey
Shawb haaraalaam
Holaam bhikhaari …

 

তোমায় ভ’জে সব হারালাম

ও দয়াল, আমি তোমায় ভ’জে
সব হারালাম, হ’লাম ভিখারী,
আমার ধন-কুল-মান জীবন
জীবন-যৌবন সব নিলে গৌরহরি।

ও গৌরহরি আমি উপায় কি করি
তোমায় ভ’জে তোমায় না পাই
এই দু:খে মরি,
এই দু:খ যাবার নয়, আর যাবেও না রে
না হলে কৃপা তোমারি।

ওহে ব্রজের চোর তোমার সকলি গোচর
ব্রজগোপির মনহরা রাধার চিত্ত-চোর,
চুরি করতে করতে তোমার জনম গেল
তবু স্বভাব না গেল চুরির।

এ দাস হৃষিকেশের মন
আমি ওই রূপ করব দরশন,
আর বেড়াব গৌরাঙ্গ বলে দয়াল
আমার যায় যাক জীবন।

তুমি অন্তিম কালে এই করো হে.
আমায় দিও ওই রাঙা চরণতরী।

Leave a Comment