Tomar Akash Duti Chokhe Lyrics | তোমার আকাশ দুটি চোখে

Tomar Akash Duti Chokhe Lyrics
তোমার আকাশ দুটি চোখে

Tomar Akash Duti Chokhe Lyrics

তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা,
ওগো-তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
এই জীবন ছিল- নদীর মত গতি হারা,
এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশা হারা
ওগো-তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।।
আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়!!
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিনয়,,
আজ যখনি ডাকি জানি তুমি দেবে সাড়া….
এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশা হারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।।
গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর।।
নিয়ে এলে আমায় যেন আজ বহুদুর,,
বয়ে চলেছে যেথাই ভালবাসার এক ধারা।
এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশা হারা,….
ওগো তোমার আকাশ দুটি চোখে … আমি হয়ে গেছি তারা…..

Leave a Comment