Sukhe Thako O Amar Nondini Lyrics | সুখে থাকো ও আমার নন্দিনী

Sukhe Thako O Amar Nondini Lyrics
সুখে থাকো ও আমার নন্দিনী
Lyricist: Moniruzzman Monir
Tune: Alauddin Ali
অনেক পুরনো বেশ মনে দাগ কাঁটা শিল্পী যাফর ইকবাল এর অসাধারণ একটি গান~যারা স্লো ট্রাক পছন্দ করেন, শুনতে ভুলবেন না কিন্তু

Sukhe Thako O Amar Nondini Lyrics

সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী ।
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি ।
চলে গেছো কিছুতো বলে যাও নি
পিছুতো ফিরে চাও নি
আমিও পিছু ডাকিনি
বাধা হয়ে বাঁধি…
ভুলে আছো কখনো মনে করো নি
দু’ফোটা জলও ফেলো নি
আমি তো ভুলে থাকিনি
রাখি খুলে রাখিনি।
সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।

Popular Lyrics:  Tumi Amar Emoni Ekjon Lyrics | তুমি আমার এমনই একজন

Leave a Comment