Shuyachan Pakhi Lyrics | শুয়াচান পাখি Lyrics

Shuyachan Pakhi Lyrics

শুয়াচান পাখি Lyrics

 

Shuyachan Pakhi Lyrics

শুয়াচান পাখি আমার শূয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।

 

তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি,
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।।
বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।।

 

তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী,
হঠাত করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।

 

 

 

Popular Lyrics:  দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা | Dekhechi rupsagore moner manush kacha sona

Leave a Comment