Rosik Pagol Lyrics | রসিক পাগল

Rosik Pagol Lyrics

রসিক পাগল

রসিক পাগল

ও সে এক রসিক পাগল,
বাধালে গোল নদের মাঝে,
দ্যাখ্‌ গো তোরা।
পাগলের সঙ্গে যাবি, পাগল হবি,
হেরবি রসের নব গোরা।

ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল,
আর এক পাগল না দেয় ধরা,
কৈলাসের শিব পাগল, খেয়ে পাগল,
এসে বাবা সার করেছেন ভাঙ্‌-ধুতুরা।

ওরে নিতাই পাগল, গৌর পাগল
চৈতন্য পাগলের গোড়া,
শ্রীঅদ্বৈত পাগল হয়ে নামে ডুবে,
প্রেম এনেছেন জাহাজ ভরা।

হোসেন পাগল, হাসান পাগল,
আর এক পাগল না দেয় ধরা;
তিন পাগলে যুক্তি ক’রে
মক্কায় করল নমাজ পড়া।

যত সব বৈরাগী-বৈষ্ণব ভেক নিয়ে
নাম ভাঁড়ালে বাউল ন্যাড়া,
গোপাল গোবিন্দের বচন
পাবি চরণ তোকে বাবা
হতে হবে জ্যান্তে মরা।

Rosik Pagol Lyrics

Leave a Comment