Obak Chader Aloy Dekho Lyrics | অবাক চাঁদের আলোয় দেখো

~~~ চির অধরা~~~
Obak Chader Aloy Dekho Lyrics
অবাক চাঁদের আলোয় দেখো
কন্ঠঃ মিফতাহ্‌ জামান
অ্যালবামঃ শুধু তোমাকে

Obak Chader Aloy Dekho Lyrics

অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি
ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়(২)
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়
তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে(২)
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
হবেনা মলিন……
ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়
হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে
Popular Lyrics:  সুন্দরী আরে জ্বলে গেল | Sundori Are Jole Gelo

Leave a Comment