Nodite Tufan Ele Kul Bhenge Jay Lyrics | নদীতে তোফান এলে কূল ভেঙ্গে যায়

Nodite Tufan Ele Kul Bhenge Jay Lyrics

নদীতে তোফান এলে কূল ভেঙ্গে যায়

মূল শিল্পী : জগজিৎ সিং।
কথা : পুলক বন্দোপাধ্যায়।
সুর : জগজিৎ সিং।

 

Nodite Tufan Ele Kul Bhenge Jay Lyrics

নদীতে তোফান এলে কূল ভেঙ্গে যায়
সহজেই তাকে দেখা যায়
মনেতে তোফান এলে মন ভেঙ্গে যায়
দেখানোর নেই যে উপায়
ফুলেতে ফাগুন এলে উঠে সে জ্বেলে
ডালে ডালে পাতায় পাতায়
মনেতে ফাগুন এলে মন জ্বলে যায়
দেখানোর নেই যে উপায়
আকাশে চাঁদনী আসে আলোতে ভূবন ভাসে
দিকে দিকে সে আলো ছড়ায়
মনেতে চাঁদনী এলে মন আলো পায়
দেখানোর নেই যে উপায়
নদীতে তোফান এলে কূল ভেঙ্গে যায়
সহজেই তাকে দেখা যায়
মনেতে তোফান এলে মন ভেঙ্গে যায়
দেখানোর নেই যে উপায়।।

Leave a Comment