Murshid Dhono He Lyrics | মুর্শিদ ধন হে

Murshid Dhono He Lyrics

মুর্শিদ ধন হে

শাহ আব্দুল করিম

Murshid Dhono He Lyrics

কেমনে জানিব তোমারে,
মুর্শিদ ধন হে, কেমনে জানিব তোমারে।

তন্ত্র-মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই
শাস্ত্র-গ্রন্থ পড়ি যত আরও দূরে সরে যাই,
কোন সাগরে খেলতেছ লাই, ভাবতেছি তাই অন্তরে
মুর্শিদ ধন হে, কেমনে জানিব তোমারে।

কথা কও না দেখা দেও না, আর কত থাকি দূরে
কেমনে চিনিব তোমারে,
মুর্শিদ ধন হে, কেমনে জানিব তোমারে।

মায়া জালে বন্দী হয়ে আর কত কাল থাকিব
মনে লয় সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব,
আশা করি আলো পাব, ডুবে যাই অন্ধকারে
মুর্শিদ ধন হে, কেমনে জানিব তোমারে।

বাউল আব্দুল করিম বলে দয়া কর আমারে
নতশিরে করজোড়ে বলি তোমার দরবারে,
ভক্তের অধীন হও চিরদিন, থাক ভক্তের অন্তরে
মুর্শিদ ধন হে, কেমনে জানিব তোমারে।

Popular Lyrics:  Aij Pasha Khelbo Re Shayam Lyrics | আইজ পাশা খেলবো রে শ্যাম

Leave a Comment