Morute Elen Mohammad Lyrics| মরুতে এলেন মোহাম্মদ | KeyLyrics

মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম
Morute Elen Mohammad, Mothurate Elen Shyam
Lyric & Tune: Sri Sri Anukul Chandro
Sultana Yeasmin Laila

Morute Elen Mohammad Lyrics

মরুতে এলেন মোহাম্মদ,
মথুরাতে এলেন শ্যাম,
ইমান খেলা খেলেন রাসুল
লীলা খেলেন ঘনশ্যাম।।
মা খাদিজা পাগল হলেন
নবির প্রেমে মদিনায়
বাঁশির সুরে পাগল হয়ে
রাধা চলে যমুনায়।।
একই মায়ের দুটি সন্তান
হিন্দু আর মুসলমান,
একই কুলে জন্ম মোদের,
একই বুকে দুগ্ধপান।
মরুতে এলেন মোহাম্মদ………
মুসলমানের আল-কোরান
হিন্দুর আছে বেদ পুরাণ
মুসলমানে বলে আল্লাহ
আর হিন্দু বলে ভগবান।।
শোনরে হিন্দু শোন মুসলিম
মথুরা আর ঐ মদিনায়
এই দুই স্থানে জন্ম হলেও
ওরা কিন্তু দুইটি ভাই।।
মরুতে এলেন মোহাম্মদ………
যুগে যুগে এমনি করেই
মোদের প্রভু আসেন যান
ডাকার মত ডাকলে তারে
হয় জীবনের সমাধান।।
দেখে আয়রে হিন্দু মুসলিম
মদিনা আর মথুরায়
দুই রাখালে যুক্তি ক’রে
বকরি আর গো চরায়।
মরুতে এলেন মোহাম্মদ………
মরুতে এলেন মোহাম্মদ,
মথুরাতে এলেন শ্যাম,
ইমান খেলা খেলেন রাসুল
লীলা খেলেন ঘনশ্যাম।।
মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম Morute Elen Mohammad, Mothurate Elen Shyam KeyLyrics

 

 

Popular Lyrics:  আমি তো মরেই যাবো | Ami to morei jabo Lyrics

Leave a Comment