Matir Pinjirar Majhe Lyrics | মাটির পিঞ্জিরার মাঝে

Matir Pinjirar Majhe Lyrics

মাটির পিঞ্জিরার মাঝে

Table of Contents

Matir Pinjirar Majhe Lyrics

 

মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে,
কান্দে হাসন রাজার মন-মুনিয়ায় রে।

মায়ে বাপে কইরা বন্দী খুশির মাঝারে,
লালে-ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে।

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট-ছটফট করে,
মজবুত পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে।

উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া,
কিসের দেশ, কিসের খেশ, কিসের মায়া-দয়া রে।

হাসন রাজা ডাকবো যখন ময়না আয় রে আয়,
এমন নিষ্ঠুর ময়না আর কি ফিরিয়া চায় রে।

জনপ্রিয় লিরিক্স:  সখি তরা প্রেম করিও না, পিরিত ভালো না | Sokhi Tora Prem Korio Na, Pirit Valo Na | Song Lyrics

Leave a Comment