কী দেখিলাম রে Lyrics | Ki Dekhilam Re Lyrics

কী দেখিলাম রে Lyrics

Ki Dekhilam Re Lyrics

কী দেখিলাম রে
কীর্তন—একতাল
—চিরঞ্জীব শর্মা

 

কী দেখিলাম রে Lyrics



কী দেখিলাম রে, কেশব ভারতীর কুটীরে
অপরূপ জ্যোতি, শ্রীগৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে।
গৌর মত্ত মাতঙ্গের প্রায় প্রেমাবেশে নাচে গায়,
কভু ধূলাতে লুটায়, নয়নজলে ভাসে রে,
কঁদে আর বলে হরি, স্বর্গ মর্ত্য ভেদ করি, সিংহরবে রে;
আবার দন্তে তৃণ লয়ে কৃতাঞ্জলি হয়ে,
দাস্য মুক্তি যাচেন বারে বারে॥
মুড়ায়ে চাঁচরকেশ, ধরেছেন যোগীর বেশ,
দেখে ভক্তিপ্রেমাবেশ, প্রাণ কেঁদে উঠে রে;
জীবের দুঃখে কাতর হয়ে, এলেন সর্বস্ব ত্যজিয়ে,
প্রেম বিলাতে রে;
প্রেমদাসের বাঞ্ছা মনে, শ্রীচৈতন্য চরণে দাস হয়ে
বেড়াই দ্বারে দ্বারে॥


Popular Lyrics:  হে চিন্ময়ী, হিমগিরি থেকে এলে | He Chinmoyi, Himgiri Theke Ele | Agomoni Song

Leave a Comment