Keno Piriti Baraila Lyrics | কেন পিরিতি বাড়াইলা

Keno Piriti Baraila Lyrics

কেন পিরিতি বাড়াইলা

Table of Contents

Keno Piriti Baraila Lyrics

কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি,
কেমনে রাখিব তোর মন
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

পাড়া-পড়শী বাদি আমার
বাদি কালনী নদী,
মরম জ্বালা সইতে নারি
দিবানিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

কারে কী বলিব আমি
নিজেই অপরাধী,
কেঁদে-কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি,
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

Popular Lyrics:  আমার যেমন বেণী তেমনি রবে | Amar Jemon Beni Temni Robe | Lyrics

Leave a Comment