Joroar Jhumko Theke Lyrics | জড়োয়ার ঝুমকো থেকে

Joroar Jhumko Theke Lyrics

ড়োয়ার ঝুমকো থেকে


মূল শিল্পী : মান্না দে।

 

Joroar Jhumko Theke Lyrics

জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে
আমি কুড়িয়ে নিয়েছি আমি
কুড়িয়ে নিয়েছি
যদি এই মুক্তোর আংটি পড়ি
এই মুক্তোর আংটি পড়ি
করবে তুমি কি?
জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে


সকলেই দেখবে আমার অনামিকার
অপরূপ একটি মতির হাজার বাহার
সকলেই দেখবে আমার অনামিকার
অপরূপ একটি মতির হাজার বাহার
যদি কেউ
যদি কেউ প্রশ্ন করে “কোথায় পেলে”
তখন… বলবো আমি কি?
জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে
জহুরী নাই বা হলো
অনেকেই চেনে জহর
তারা তো করবে আমার
আসলেই মতির কদর
কতোদিন বোবা সেজে মুখটি বুজে
থাকতে পারবো আমি জানি না যে
কতোদিন বোবা সেজে মুখটি বুজে
থাকতে পারবো আমি জানি না যে
একদিন…
একদিন…
একদিন ফাঁস তো হবেই সবার কাছে
আমার আসল কথাটি
জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে।।

Popular Lyrics:  দু গালে টোল খাওয়ানো - Du Gale Tol Khawano

Leave a Comment