Jokhon Thambe Kolahol Lyrics | যখন থামবে কোলাহল

Jokhon Thambe Kolahol Lyrics
যখন থামবে কোলাহল
কথা: মাসুদ করিম
সুর: সুবল দাস
রুনা লায়লা

Jokhon Thambe Kolahol Lyrics

যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে
যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোনো
আমি আর দুরে নেই যেনো
একটু পরেই দেখা হবে দুজনাতে
যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
যেনো এসে গেছি
আমি অবশেষে
বাসনার সেই নদীতীরে
চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেদোনাকো বেদনাতে
Popular Lyrics:  Tumi Je Amar Lyrics | তুমি যে আমার Lyrics | Getta Dutt

Leave a Comment