Jibon Nodir Kule Kule Lyrics | জীবন নদীর কূলে কূলে

Jibon Nodir Kule Kule Lyrics

জীবন নদীর কূলে কূলে

ভবা পাগলার গান

Jibon Nodir Kule Kule Lyrics

জীবন নদীর কূলে কূলে
মন দোলে আর প্রাণ দোলে,
স্রোতের মাঝে হাবুডুবু খাই
চিন্তামনী অনুকূলে।

 

কেউ তো রবে না চিরদিন,
আমরা সবাই যাবো শেষ যাত্রাপথে
পথিক নবীন-প্রবীণ,
সেই হাসিকান্নায় ঘেরা মায়ার সংসারে
ডুবে যাবো সেই অথই জলে।

 

আছি তো রঙ্গে নাচিয়া রঙ্গে,
কত এল, আর কত যে গেল
নাহি কিছু তার সঙ্গে,
তবু কিসের আশায় ভাসিয়া চলেছি
আপনার এ পথ ভুলে।

 

কতই যে হলো দেখাশোনা,
আসা-যাওয়া পথে পরিচয় মাত্র
তাছাড়া তো আর কিছু না,
কে কোথাকার, কোথা চলে যাবো
মন রে আমার,
ভবা কহে মায়ার ভূমন্ডলে।

Popular Lyrics:  সখী লোকে বলে কালো | Sokhi Loke Bole Kalo | Aditi Munsi | অদিতি মুন্সি

Leave a Comment