যে জন পদ্মহীন সরোবরে যায় Lyrics | Je Jon Padmahin Sorobore Jay Lyrics

যে জন পদ্মহীন সরোবরে যায় Lyrics

Je Jon Padmahin Sorobore Jay Lyrics

 

 

যে জন পদ্মহীন সরোবরে যায় Lyrics

 

যে জন পদ্মহীন সরোবরে যায়।
অখণ্ড অমূল্যনিধি অনায়াসে পায়।।

অখণ্ড সেই নদীর পানি
জন্মায় কত মুক্তামণি
বলবো কী তার গুণবাখানি
যে পরশে পরশ হয়।।

পলক ভরে বাড়ছে চরা
পলকে যায় তরকা ধরা
সেই ঘাটে যায় মতস্য ধরা
সামান্যের কার্য নয়।।

বিনে হাওয়ায় মৌজা খেলে
ত্রিখণ্ড হয় তৃণ পলে
তাহে ডুবে রত্ন তোলে
সেজন রসিক মহাশয়।।

গুরু কাণ্ডারি যারে
অথায়ে থায় দিতে পারে
লালন বলে সাধন জোরে
শমন এড়ায়।।

Popular Lyrics:  দেখ দেখি মন | Dekh Dekhi Mon | Key Lyrics

Leave a Comment