Eso He Oparer Kandari Lyrics | এস হে অপারের কান্ডারি

Eso He Oparer Kandari Lyrics
এস হে অপারের কান্ডারি
লালন

Eso He Oparer Kandari Lyrics

এস হে অপারের কান্ডারি।
পড়েছি অকূল পাথারে দাও আমায় চরণতরী।।
প্রাপ্ত পথ ভুলে হে এবার
ভবরোগে জ্বলবো কত আর
তুমি নিজগুণে শ্রীচরণ দাও
তবে কূল পেতে পারি।।
ছিলাম কোথা এলাম হেথা
আবার আমি যাই যেন কোথা
তুমি মনোরথের সারথি হয়ে
স্বদেশে নাও মনেরি।।
পতিতপাবন নাম তোমার সাঁই
পাপী তাপী তাইতে দেই দোহাই
লালন ভনে তোমা বিনে
ভরসা কারে করি।।
Popular Lyrics:  আতর গোলাপ শুয়া চন্দন | Atar Golap Shuya Chandan | Key Lyrics

Leave a Comment