Ek Muhurte Lyrics | এক মুহূর্ত

শিরোনামঃএক মুহূর্ত

শিল্পীঃ বাপ্পা মজুমদার

Ek Muhurte Lyrics

 

এক মুহূর্তে চলে যাওয়া
এক মুহূর্তে ফেরা
এক মুহূর্তে নীরব ঠিকই
পরক্ষণেই জেরা।
এক মুহূর্তে ঘুমাও তুমি
এক মুহূর্তে জাগো
এক মুহূর্তে শান্ত তুমি
এক মুহূর্তে রাগো।
এক মুহূর্তে দূরে সরাও
আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহূর্ত
হাজার থেকে লাখো।
এক মুহূর্তে জলে ভাসো
এক মুহূর্তে খরা
এক মুহূর্তে উদার তুমি
পরক্ষণেই কড়া।
এক মুহূর্তে অবুঝ তুমি
এক মুহূর্তে বোঝো
এক মুহূর্তে হারাতে দাও
এক মুহূর্তে খোঁজো।
এক মুহূর্তে ফিরিয়ে দাও
আবার সাথে রাখো
তোমার এমন এক মুহূর্ত
হাজার থেকে লাখো।
আকাশ যেমন দিনে রাতে
রোদ আর মেঘে রঙ বদলায়
তেমনি তোমার মনের খবর
কাছে থেকেও পাওয়া না যায়।
এক মুহূর্তে মন ভালো নেই
আবার দেখি ভালো
এক মুহূর্তে আনন্দ দাও
আবার ব্যথা ঢালো।
এক মুহূর্তে ভালো লাগা
এক মুহূর্তে মন্দ
এক মুহূর্তে সরল সবই
আবার দ্বিধা-দ্বন্দ্ব।
এক মুহূর্তে স্বপ্ন দেখাও
এক মুহূর্তে ভাঙো
এক মুহূর্তে সাদা-কালো
পরক্ষণেই রাঙো।
এক মুহূর্তে উড়িয়ে দাও
আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহূর্ত
হাজার থেকে লাখো।
Popular Lyrics:  আপনাতে আপনি থেকো মন | Apnate Apni Theko Mon

Leave a Comment