a logo for keylyrics.com

DIPANNITA | Sorry Dipannita | সরি দীপান্বিতা – শোননা রূপসী লিরিক্স

DIPANNITA | Sorry Dipannita | সরি দীপান্বিতা – শোননা রূপসী লিরিক্স
Song: Dipannita Drama: Sorry Dipannita
Singer: Tarif & Shifat
Composer: Shkahawat Ornok
Lyric & Tune: Swaraj Deb
Director: Swaraj Deb
DOP: Yeasin, Ahsanul Islam Mizan
Editor: Jahangir alam
Cast: Jibon, Nafia, Preva, Anas, Tasfia, Shuvo, Rayhan
Production: Raj Films Music
Label: Tiger Media

সরি দীপান্বিতা – শোননা রূপসী লিরিক্স

সময় যখন মরুর ঝড়ে
এ মন হারায় কেমন করে,
আমি তখন যোজন দূরে 
একাকি সঙ্গি মৌনতা,
আকাশ যখন আঁধার ভীষণ
এক ফোঁটা জল চেয়েছে মন,
অবহেলায় অপমানে 
পেয়েছে রিক্ত শুন্যতা। 
 
সমান্তরাল পথের বাঁকে 
তোমার পথের দিশা থাকে,
সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা। 
গাছের সবুজ পাতার ফাঁকে
তোমার ছোঁয়া মিশে থাকে,
সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা।। 
 
তুমি নীলাকাশ, আপন করেছো 
হঠাৎ কোন কালে কে জানে,
স্বপ্ন সীমানা, ছুঁয়ে দিয়েছো 
কোন সে জাদুতে কে জানে। 
 
আমি ছিলাম তোমার পাশে
তোমার আকাশ ভালবেসে,
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাঁই 
তাও মেলেনি তা,
হঠাৎ যখন ছুটির খেলা
মেঘে মেঘে অনেক বেলা,
তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে 
খুঁজছো যে বৃথা। 
 
অশান্ত মন বোঝাই কাকে
হারিয়ে চাইছি তোমাকে,
হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা। 
নদীর শেষে আকাশ নীলে
স্বপ্নগুলো মেলে দিলে,
তারা বলে সবাই মিলে দীপান্বিতা।। 
 
শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী
কি ভীষণ উদাসি প্রেয়সী,
নানা না, নানা না
জীবনের গলিতে, এ গানের কলিতে
চাইছি বলতে ভালবাসি। 
 
চোখের জলেরই আড়ালে
খেলা শুধুই দেখেছিলে,
যন্ত্রণারই আগুন নীলে
পুড়েছি যে বোঝনি তা,
অভিমানে চুপটি করে
এসেছি তাই দূরে সরে,
বোঝাতে চেয়েও পারিনি
তাই বোঝাতে লুকোনো কথা। 
 
ইটপাথরের এ শহরে
গাড়ি বাড়ির এ বহরে,
খুঁজছে এ মন ভীষণ করে দীপান্বিতা। 
জীবন যখন থমকে দাঁড়ায় 
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়,
তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা। 
কল্পনারই আকাশ জুড়ে
নানা রঙে লোকের ভিড়ে,
দুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা। 
তুমি আমার চোখের ভাষা
তুমি আমার সুখের নেশা,
তুমি আমার ভালবাসা, দীপান্বিতা।। 

সরি দীপান্বিতা

 

 

জনপ্রিয় লিরিক্স:  তুমি আছ বলে, তারা নেভে জ্বলে | Tumi acho bole tara nebhe jole

Sorry Dipannita

Somoy jakhon morur jhore

E mon haray kemon kore,

Ami takhon jojon dure

Ekaki songi mounota,

Akash jakhon adhar bhishon

Ek phota jol cheyeche mon,

Obohelay opomane

Peyeche rikto shunnota.

Somantoral pother bake

Tomar pother disha thake,

Se disha khoje tomake Dipannita.

Gacher sobuj patar phake

Tomar choya mishe thake,

Se choya khoje tomake Dipannita.

Tumi nilakash, apon korecho

Hothat kon kale ke jane,

Sopno shimana, chuye diyecho

Kon se jadute ke jane.

Ami chilam tomar pashe

Tomar akash bhalobese,

Se bishale khujechi ektuku thai

Tao meleni ta,

Hothat jakhon chutir khela

Meghe meghe onek bela,

Takhon se krantikale dhumrojale

Khojcho je britha.

Oshanto mon bojhai kake

Hariye chaichi tomake,

Hatchani diye je dake sritir pata.

Nodir sheshe akash nile

Sopnogulo mele dile,

Tara bole sobai mile Dipannita.

Shonona ruposhi, tumi je shreyoshi

Ki bhishon udashi preyoshi,

Na na na, na na na

Jiboner golite, e ganer kolite

Chaichi bolte bhalobashi.

Chokher joleri arale

Khela shudhui dekhechile,

Jontronari agun nile

Purechi je bojhoni ta,

Obhimane chupti kore

Esechi tai dure shore,

Bojhate cheyeo parini

Tai bojhate lukono kotha.

Itpathorer e shohore

Gari barir e bohore,

Khojche e mon bhishon kore Dipannita.

Jibon jakhon thomke daray

Sopnogulo drishti charay,

Trishna buker brishti haray Dipannita.

জনপ্রিয় লিরিক্স:  দেখা হবে বন্ধু | Dekha Hobe Bondhu

Kolponari akash jure

Nana ronge loker bhire,

Duchokh bujeo sopnonire Dipannita.

Tumi amar chokher bhasha

Tumi amar shukher nesha,

Tumi amar bhalobasha, Dipannita.

 

গানটির মৌলিক তথ্য (Song Metadata)

বিষয়ের নামতথ্য
গানের নামদীপান্বিতা (Dipannita)
নাটকের নামসরি দীপান্বিতা (Sorry Dipannita)
কণ্ঠশিল্পীতারিফ ও সিফাত (Tarif & Shifat)
কথা ও সুরস্বরাজ দেব (Swaraj Deb)
সংঙ্গীত পরিচালকসাখাওয়াত অর্ণক
লেবেলটাইগার মিডিয়া (Tiger Media)

দীপান্বিতা: এক বিরহী প্রেমের সুর

বাংলা মিউজিক ভিডিও এবং নাটকপ্রেমীদের কাছে ‘দীপান্বিতা’ গানটি একটি আবেগের নাম। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তারিফ ও সিফাতের কণ্ঠে গাওয়া এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘সরি দীপান্বিতা’ নাটকের এই গানটি লিখেছেন এবং সুর করেছেন প্রতিভাবান নির্মাতা স্বরাজ দেব

গানটির কথাগুলোতে ফুটে উঠেছে এক গভীর শূন্যতা, অবহেলা এবং প্রিয়তমার প্রতি না বলা ভালোবাসার আকুতি। ইটপাথরের শহরে যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাওয়া ভালোবাসা আর স্মৃতির পাতায় হাতছানি দেওয়া মুহূর্তগুলো এই গানটিকে শ্রোতাদের হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে গেছে। আপনি যদি বিরহী বা রোমান্টিক গানের ভক্ত হয়ে থাকেন, তবে ‘দীপান্বিতা’র সুর আপনাকে মুগ্ধ করবেই। আমাদের আজকের এই পোস্টে আমরা এই কালজয়ী গানটির লিরিক্স এবং বিস্তারিত তথ্য তুলে ধরেছি।

সাধারণ জিজ্ঞাস্য (FAQs)

১. দীপান্বিতা গানটি কোন নাটকের?

উত্তর: দীপান্বিতা গানটি ‘সরি দীপান্বিতা’ (Sorry Dipannita) নামক জনপ্রিয় একটি স্পেশাল নাটকের ওএসটি (OST)।

২. দীপান্বিতা গানটির মূল গায়ক কে?

জনপ্রিয় লিরিক্স:  ওগো সাথী আমারচলে যেওনা

উত্তর: এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী তারিফ এবং সিফাত (Tarif & Shifat)।

৩. ‘শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী’—এই লিরিক্সটি কোন গানের?

উত্তর: এটি ‘দীপান্বিতা’ গানের অত্যন্ত জনপ্রিয় একটি অংশ বা গানের কলি।

৪. দীপান্বিতা গানের গীতিকার ও সুরকার কে?

উত্তর: গানটির লিরিক্স এবং সুর করেছেন স্বরাজ দেব (Swaraj Deb)।

৫. দীপান্বিতা গানটি কোন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে?

উত্তর: গানটি অফিশিয়ালি ‘টাইগার মিডিয়া’ (Tiger Media) ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে।

৬. দীপান্বিতা গানের অর্থ কী?

উত্তর: ‘দীপান্বিতা’ শব্দের আক্ষরিক অর্থ হলো দীপ দ্বারা সজ্জিত বা আলোকময়। গানে এটি প্রিয়তমার নাম হিসেবে ব্যবহৃত হয়েছে।

Check Also

a logo for keylyrics.com

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics | Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics জীবন চলার পথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *