Chor Dhukeche Ghore Lyrics | চোর ঢুকেছে ঘরে

Chor Dhukeche Ghore Lyrics

চোর ঢুকেছে ঘরে

ভবা পাগলার গান

Chor Dhukeche Ghore Lyrics

চোর ঢুকেছে ঘরে
পাহারাদার ঘুমিয়ে পড়লো,
ধরবে কেমন ক’রে।

ঘুমান যিনি, জাগান তিনি
কি মুশকিল, ছিনিমিনি,
ফিসফিস আর কানাকানি
সব নিল, মন, হ’রে।

বিবেক বস্তি, ধস্তাধস্তি
পালোয়ানের ভাই বেজায় কুস্তি,
ডাঙাতে বাঘ, জলে হস্তী
মস্তিষ্কের মগজ ধ’রে।

ঘরের মালিক পাগলা ঠাকুর
পুষেছিল দু’টি কুকুর,
অচৈতন্য ঘুমে বিভোর
শ্রীচৈতন্য পড়ল ফেরে।

ভবা পাগলা চোর ধরতে
জেগে থাকে দিনে রাতে,
জেগে দেখি রোজ প্রভাতে
কিছু নাই ভান্ডারে।

Popular Lyrics:  জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা | Jiber Ki Sadhya Ache Gune Pore Tai Bola | Lalon Geeti

Leave a Comment