Brishti Nemeche Aj Lyrics | বৃষ্টি নেমেছে আজ

Brishti Nemeche Aj Lyrics
বৃষ্টি নেমেছে আজ

Brishti Nemeche Aj Lyrics

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে
হাঁটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখিনা যে।
তোমায় নিয়ে কত স্বপ্ন
আজ কোথায় হারাই
পুরানো গানটার সুর
আজ মোরে কাঁদায়।
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমি তো বসে ছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছো কোথায় আমায় ফেলে বহু দূর।
সাদাকালো জীবনের মাঝে রঙীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতায় দিয়েছি কত সুর
আজ আমার হাতোর মুঠোয় নেই যে তোমার হাত
ভোরের আলো ফুটবে কখন ভেবেছি কত রাত..
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমি তো বসে ছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছো কোথায় আমায় ফেলে বহু দূর।
যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে দেখি নেই তুমি যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে
এপিটাফে লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল
তবে কেন গেলাম আমি চলে তোমায় ফেলে বহু দূর।
Popular Lyrics:  আই লাভ ইউ লিরিক্স | I Love You Lyrics | James

Leave a Comment