Bhalobasar Megh Lyrics | ভালোবাসার মেঘ Lyrics

Bhalobasar Megh Lyrics
শিরোনামঃ ভালোবাসার মেঘ
শিল্পীঃ তুহিন
অ্যালবামঃ বন্ধ জানালা
সুরকারঃ জিয়া
গীতিকারঃ জিয়া / কাঠুরিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন

Bhalobasar Megh Lyrics

মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়,
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাকে রোদের আসায়,
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল ।।
চুপি চুপি রোদ উচু নীচু মেঘ
সারি সারি গাড়ি দূরে দূরে বাড়ি,
নিভু নিভু আলো চুপ চাপ সব
কনকনে শীত ছম ছমে ভয়,
সংলাপ সব পড়ে থাকে
বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক,
ঘুরে ঘুরে যদি দূরে দূরে
তবু মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল ।।
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়
লাল লাল ফুলে ছুটে ছুটে চলা,
আধো আলো ছায়া গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা,
সংলাপ সব পড়ে থাকে
বৃষ্টিতে মন ভিজে যাক,
ভালবাসা মেঘ হয়ে থাক।
ঘরে ফেরা পথে নিরবে নিভৃতে
মেঘে মেঘে থাক ভালবাসা ,
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল ।।
Popular Lyrics:  এমন তাবিজ করবো তোমারে Lyrics | Emon Tabij Korbo Tomare Lyrics

Leave a Comment