Bhalo lege jaay – ভালো লেগে যায় লিরিক্স

Song: Bhalo lege jaay (ভালো লেগে যায়) 
Singer: Madhubanti Bagchi 
Music: Savvy 
Lyrics: Deepangshu Acharya 
Movie: Happy Pill

কেটেছে যত দোনা-মনা

ধুলো-রা হয়ে গেছে সোনা

অশরীরী কাঁটা দিলো শরীরে

রূপকথা জেগে ওঠে গভীরে

বখাটে হলো বাতাসে রা

পকেটে রাখা ধ্রুবতারা

পাতা ঝরা ছায়া পথে সারাদিন

একা একা আলো আঁকে আলাদিন

যেদিকে চেয়ে থাকি ম্যাজিক এ মাখামাখি

এ বুকে পুষে রাখি আয়

এই আদরে হাওয়ায়

সবই ভালো লেগে যায়

আজ চোখেরই তারায়

শুধু ভালো লেগে যায়

গুঁড়ো গুঁড়ো উড়ো চিঠি

কে ওড়ালো আকাশে, ভালোবেসে

কেটেছে যত দোনা-মনা

ধুলো-রা হয়ে গেছে সোনা

পাতা ঝরা ছায়া পথে সারাদিন

একা একা আলো আঁকে আলাদিন

যেদিকে চেয়ে থাকি ম্যাজিক-এ মাখামাখি

এ বুকে পুষে রাখি আয়

এই আদোরে হাওয়ায়

সবই ভালো লেগে যায়

আজ চোখেরই তারায়

শুধু ভালো লেগে যায়

Popular Lyrics:  Puro Prithibi Ek Dike Lyrics | পুরো পৃথিবী এক দিকে

Leave a Comment