Apon Surote Adom Gothlen Lyrics | আপন সুরতে আদম গঠলেন

Apon Surote Adom Gothlen Lyrics
আপন সুরতে আদম গঠলেন
ফকির লালন

Apon Surote Adom Gothlen Lyrics

আপন সুরতে আদম গঠলেন দয়াময়।
তা নইলে কি ফেরেশতারে
সেজদা দিতে কয়।।
দুষে সে আদম সফি
আজাজিল হল পাপী।
মন তোমার লাফালাফি
তেমনি দেখা যায়।।
আল্লাহ আদম না হইলে
পাপ হইত সেজদা দিলে।
শেরেকি পাপ যারে বলে
এ দীন দুনিয়ায়।।
আদমি হলে চেনে আদম
পশু কি তার জানে মরম।
ফকির লালন বলে আদ্যধরম
আদম চিনলে হয়।।
Popular Lyrics:  Amar Bhitoro Bahire Lyrics | ভালবাসার পদাবলী (আমার ভিতরে বাহিরে)

Leave a Comment