Ami Jar Barite Bosot Kori Lyrics | আমি যার বাড়িতে বসত করি

Ami Jar Barite Bosot Kori Lyrics

আমি যার বাড়িতে বসত করি

ভবা পাগলা

Ami Jar Barite Bosot Kori Lyrics

আমি যার বাড়িতে বসত করি
সে বড় সুন্দর বাড়িওয়ালা,
তার আছে প্রচুর দাসদাসী
ঝাড়ে-মোছে দুই বেলা।

 

আট কুঠুরী নয় দরজা
ঘরে-ঘরে অনেক প্রজা,
কেউ বা ব্যাঁকা, কেউ বা ল্যাংড়া
মুশকিল হয় তাদের চলা।

 

মুশকিল-আসান দ্বারের দ্বারী
একটু শুধু দ্বন্দাচারী,
দফা সারে ক’রে চুরি
যদি পায় মন কপাট খোলা।

 

বাড়িওয়ালার আশেপাশে
বুদ্ধি দিতে কতই আসে,
বাড়িওয়ালার কাছে গিয়ে
বসে থাকে ভবা পাগলা।

Leave a Comment