Amar Sara Deho Kheogo Mati Lyrics | আমার সারা দেহ খেওগো মাটি

Amar Sara Deho Kheogo Mati Lyrics
আমার সারা দেহ খেওগো মাটি
সিনেমা: নয়নের আলো
গীতিকার ও সুরকার:
আহমেদ ইমতিয়াজ বুলবুল
কণ্ঠশিল্পী: এন্ড্রু কিশোর/প্রতীক চৌধুরী

Amar Sara Deho Kheogo Mati Lyrics

আমার সারা দেহ খেওগো মাটি
এই চোখ দুটি মাটি খেও না
আমি মরে গেলেও তারে
দেখার সাঁধ
মিটবে নারে মিটবে না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।।
ওরে ইচ্ছা করে বুকের ভেতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায়
কোনো দিনও ছেড়ে।
আমি এই জগতে তারে ছাড়া
থাকব নারে থাকব না।।
ওরে এই না ভুবন ছাড়তে হবে
দু’দিন আগে-পরে
বিধি একই সঙ্গে রেখ মোদের
একই মাটির ঘরে।
আমি ওই না ঘরে থাকতে একা
পারব না গো পারব না।।
Popular Lyrics:  Lage Dol Patay Patay Lyrics | লাগে দোল পাতায় পাতায়

Leave a Comment