Amar Naam Kalo Krishna Bede Lyrics | আমার নাম কালো কৃষ্ণ বেদে

Amar Naam Kalo Krishna Bede Lyrics

আমার নাম কালো কৃষ্ণ বেদে

Table of Contents

Amar Naam Kalo Krishna Bede Lyrics

আমার ঘর বাড়ি নাই,
সদাই ঘুরে বেড়াই
কিন্তু সাপ ধরি বন-জঙ্গলে-হ্রদে,
আমার নাম কালো কৃষ্ণ বেদে।

 

যত ঘর দেখি সবই তো আমার
সকল ঘরে আমার সমান অধিকার,
আমি দেখাই সাপের খেলা, দেখে কুলবালা
গলার মোতিমালা খুলে দেয় আমারে।

 

ঢোড়া-বোড়া-ঢ্যামনা আর অজগর
অতি কৌশলে ধরি অতি বিষধর,
আমি দেখলেই সাপের ফণা দিই ধুলোপড়া
কেঁচোর মতো সাপ ধরি আমোদে।

 

নীলকণ্ঠ বলে শোনো বলি রাই
সেই বেদিয়ার দেশে তোমার কৃষ্ণ কানাই,
তুমি দূর করো রোষ হও গো সন্তোষ
তোমার হৃদভরা ধন রাখো হৃদে।

জনপ্রিয় লিরিক্স:  আমার দেহ রথে ঘুণ লেগেছে | Amar Deho Rathe Ghun Legeche

Leave a Comment