Amar Gopon Byathar Majhe Lyrics | আমার গোপন ব্যথার মাঝে

Amar Gopon Byathar Majhe Lyrics
আমার গোপন ব্যথার মাঝে
Amar Gopon Byathar Majhe (1960)
কথা: শ্রী শংকর
সুর: বিনোদ চট্টোপাধ্যায়
কণ্ঠ: লতা মঙ্গেশকর

Amar Gopon Byathar Majhe Lyrics

আমার গোপন ব্যথার মাঝে
তোমায় খুঁজে পাই
[আলোর বাঁশি বাজলে আমি]-২
তোমারে হারাই তোমারে হারাই।
তুমি কেবল দুখের রাতে
থাকো আমার মনের সাথে
তাই তো আমি এমন করে
তোমায় কাছে চাই তোমায় কাছে চাই
আমার গোপন ব্যথার মাঝে
তোমায় খুঁজে পাই।
তুমি আমার নিবিড় রাতের স্বপ্ন
তোমায় নিয়ে এ মন আমার
আপন খেলায় মগ্ন।
তুমি আমার নিবিড় রাতের স্বপ্ন
ফাগুনে নয় শ্রাবণ দিনে
তাই তো এলাম এ পথ দিয়ে
চোখের জলের খেয়ায় ভেসে
তোমার কাছে যাই তোমার কাছে যাই
আমার গোপন ব্যথার মাঝে
তোমায় খুঁজে পাই
[আলোর বাঁশি বাজলে আমি]-২
তোমারে হারাই তোমারে হারাই।
Popular Lyrics:  Kemone Bhulibo Ami Lyrics | কেমনে ভুলিবো আমি

Leave a Comment