Aj Amader Khushir Din Lyrics | আজ আমাদের খুশির দিন

Aj Amader Khushir Din Lyrics
আজ আমাদের খুশির দিন

Aj Amader Khushir Din Lyrics

আজ আমাদের খুশির দিন
আজ আমাদের ঈদের দিন
বিশ্ব অলি হক ভান্ডারীর
শুভ জন্ম দিন।
গাউছিয়তের শক্তি
কুতুবীয়তের পূর্ন জ্যেতি
অছিয়ে গাউসের গুপ্ত
ধনের ধনী হইল
ত্রিজগতের কান্ডারী
শাহানশাহ লকব ধারী
খোদার প্রেমে বিভোর
ছিল রাত্রি ও দিন ।
খোদার খোদায়ী যত
রাসুলের নবুয়ত তত
সাথে সাথে শাহেন শাহী বেলায়ত
বিশ্ব আল্লাহ বিশ্ব নবী
বিশ্ব অলি একই রবি
দুই বুজিলে পরবে
ফেরে আখেরের দিন।
একের খেলা একের মেলা
একে মধ্য বহু লিলা
আল্লাহ রাসুল গাউসুল আজম
এক সুতায় গাথা
ভাগ্য বন্ত রশিক যারা
দেখিল হকের মধ্যে একের সারা
হাসিল হইল তাদের হক্কুল একিন।
লক্ষ কোটি আশেক জনা
এসে হক ভান্ডারীর আস্তানা
খোশরোজ শরীফে খুশি মনে করে প্রার্থনা
হারুন বলে ধন্য তারা
যারা হকের প্রেমে মতোয়ারা
শেষ বিচারে হক ভান্ডারী
তাদের যামীন।
Popular Lyrics:  সাজো সুন্দরী কইন্যা Lyrics - Sajo Sundori Konna Lyrics (কনে সাজানোর গান)

Leave a Comment