আয় মা উমা Lyrics | Aay Maa Uma Lyrics

আয় মা উমা Lyrics

Aay Maa Uma Lyrics

আয় মা উমা
আগমনী গান
দুর্গা পূজার গান

 

আয় মা উমা Lyrics


মা, আয় মা উমা, রাখব এবার
ছেলের সাজে সাজিয়ে তোরে,
ও মা, মা’র কাছে তুই রইবি নিতুই,
যাবি না আর শ্বশুর ঘরে।

মা হওয়ার মা কী যে জ্বালা
বুঝবি না তুই গিরি-বালা,
তোরে না দেখলে শূন্য এ বুক
কি যে হাহাকার করে।

তোর টানে মা শঙ্কর-শিব
আসবে নেমে জীব-জগতে,
আনন্দেরই হাট বসাব
নিরানন্দ ভূ-ভারতে।

না দেখে যে মা, তোর লীলা, মা
হ’য়ে আছি পাষাণ-শীলা,
আয়, কৈলাসে তুই ফিরবি নেচে
বৃন্দাবনের নূপুর প’রে।

Popular Lyrics:  পুজো স্পেশাল! ১০০টি হিট দুর্গা পূজার গানের লিরিক্স: পূজার প্লেলিস্ট তৈরি করুন

1 thought on “আয় মা উমা Lyrics | Aay Maa Uma Lyrics”

Leave a Comment