Tor Moner Pinjiray Lyrics

Tor Moner Pinjiray Lyrics | তোর মনের পিঞ্জিরায় Lyrics

Tor Moner Pinjiray Lyrics
তোর মনের পিঞ্জিরায় Lyrics
শিরোনামঃ তোর মনের পিঞ্জিরায়
শিল্পীঃ জিসান খান শুভ
Song: Tor Moner Pinjiray
Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo | Band: [ F A N U S H ] Guitar & Mandolin: Shuvendu Das Shuvo
Music: Ankur Mahamud

Tor Moner Pinjiray Lyrics

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার,
আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন ।
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়,
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ ।।
জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো,
এ ভরা জোছনায় তুই কার পাশে
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে।।
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়,
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ,
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ ।।
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়,
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই।।
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়,
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ,
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ ।।

Check Also

a logo for keylyrics.com

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics | Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics জীবন চলার পথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *