তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে | Tumi Bhebecho ki mone ei tribhubone | Key Lyrics

তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে
Tumi Bhebecho ki mone ei tribhubone
Key Lyrics
(ভবা পাগলার গান)

তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে

তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে,
তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে,
তুমি যাহা করে গেলে কেহ জানে না
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।
এমন মানব জনম,
এমন মানব জনম আর পাবে না
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।
 

 

তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়,
চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়।
তোমার বিচার করিবেন সেই বিধাতায়,
তোমার বিচার করিবেন সেই বিধাতায়
তাহার কাছে ফাঁকিজুঁকি কিছু চলে না..
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।

 

তুমি যাহা বদনে করনাই প্রকাশ,
অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ।
জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,
সে জে জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,
মানুষের কুলে কালি আর দিও না..
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।

 

সাবধানে চল মন হও হুঁশিয়ার,
তোমার বেলা তো বহে যায়
আসে অন্ধকার।
এই মানুষ দেবতা হয়, হয় অবতার,
এই মানুষ দেবতা হয়, হয় অবতার,
ভবা কহে,
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখ না..
বারে বারে আর আসা হবে না।

 

তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে,
তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে,
তুমি যাহা করে গেলে কেউ জানে না
বারে বারে আর আসা হবে না।
এমন মানব জনম,
এমন মানব জনম আর পাবে না
বারে বারে আর আশা হবে না,
বারে বারে আর আশা হবে না।

 

জনপ্রিয় লিরিক্স:  শ্রীশ্রী রাধা কৃষ্ণের মিলন গীতি | Shri Shri Radha Krishner Milon Geeti | Key Lyrics

 

Check Also

Sham O Bondhu Re Lyrics | শ্যাম ও বন্ধুরে Lyrics | Jyoti

Sham O Bondhu Re Lyrics শ্যাম ও বন্ধুরে Lyrics Track: শ্যাম ও বন্ধুরে (Sham O …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *