জবা কি তোর ভাগ্য রে এই ধরাধামে | Joba Ki Tor Vaggo Re Dharadhame | Key Lyrics

জবা কি তোর ভাগ্য রে এই ধরাধামে
Joba Ki Tor Vaggo Re Dharadhame
কথাও সঙ্গীত: তরুন মল্লিক
শিল্পী: পরীক্ষিত বালা)
[জবা কি তোর ভাগ্য রে এই ধরাধামে
একদিনেরই জন্ম লয়ে মায়ের চরণে
এই ধরাধামে জবা এই ধরাধামে]-২
জবা কি তোর ভাগ্য রে !
[কোন্ সাধনা পেলি জবা মায়ের চরণ দুটি
একটিবারের মত আমায় বল্ নারে পথটি]-২
ভুলটা কোথায় বল্ রে জবা আমার সাধনে
কেনই বা ঠাঁই হলোনা ঐ মায়ের চরণে।
এই ধরাধামে জবা এই ধরাধামে
জবা কি তোর ভাগ্য রে !
[মানুষ হয়ে চাইনা বাঁচি,হাজার বছর ধরে
একদিনেরই জনমটা হোক জবা তোর ঘরে]-২
ধন্য হবে সাধের জনম,আর কিছু চাইনে
মায়ের সেবা করবো শুধু মনে মনে
এই ধরাধামে জবা এই ধরাধামে
জবা কি তোর ভাগ্য রে এই ধরাধামে
একদিনেরই জন্ম লয়ে মায়ের চরণে
এই ধরাধামে জবা এই ধরাধামে
এই ধরাধামে জবা এই ধরাধামে
জবা এই ধরাধামে জবা এই ধরাধামে।

জনপ্রিয় লিরিক্স:  চাই না মা’গো রাজা হতে | Chaina maa go raja hote | Key Lyrics

Check Also

শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে Lyrics | Shyama Mon Chache Tomake Fele Lyrics

শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে Lyrics Shyama Mon Chache Tomake Fele Lyrics শ্যামা মন ছাঁচে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *