আমাকে আপন করে লও | Amake Apon Kore Lou Lyrics

আমাকে আপন করে লও
Amake Apon Kore Lou Lyrics
Lyrics || Sadhak Halim Miya
Composed and Music arrenged by Dev Goutam

আমাকে আপন করে লও

তা না হলে বন্ধু তুমি 

ও নিজে আপন হইয়া যাও…।।

(তোমার) নামে আমায় করলো পাগল

সুমধুর নামখালি শুনাও…।।

আঠারো হাজার আলম 

ঘুমেতে হইলো মগন

আমাকে জাগাইয়ো তখন

ধরি তোমার পাও

(তোমার) প্রেমাগুনে পোড়া দেহ

(ও আরও) পোড়াইয়া দাও…।।

ভাবমায়া বন্ধনেতে

(আমার)চক্ষু গেল কান্দনেতে

কিছু সময় তোমার সাথে

থাকবার সুযোগ দাও

(আমি)তোমাতে মিশিয়া রবো

দয়াময় দয়ার হাত বাড়াও…।।

নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি

ভিতরে বাহিরে তুমি

জাহেরে বাতেনে তুমি

যেই খেলা খেলাও

(অধীন) হালিম কয় সে খেলার সাথী

(ও তুমি) আমাকে বানাও…।।

জনপ্রিয় লিরিক্স:  Tumi Arekbar Asiya Lyrics | তুমি আরেকবার আসিয়া

Check Also

a logo for keylyrics.com

দুঃখ যদি তুমি দাও ওগো ভগবান Lyrics | Dukh Jodi Tumi Dao Ogo Bhagoban Lyrics

দুঃখ যদি তুমি দাও ওগো ভগবান Lyrics Dukh Jodi Tumi Dao Ogo Bhagoban Lyrics দুঃখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *