বড় সংকটে পড়িয়া দয়াল | Boro Songkote Poriya Doyal | Key Lyrics

বড় সংকটে পড়িয়া দয়াল

Boro Songkote Poriya Doyal 

ফকির লালন সাঁই

বড় সংকটে পড়িয়া দয়াল

বারে বার ডাকি তোমায়

ক্ষমো ক্ষমো অপরাধ

দাসের পানে একবার চাও হে দয়াময়।।

তোমারো ক্ষমতায় আমি

যা ইচ্ছে তাই করো তুমি

রাখো মার ও নাম নামি

তোমারি এই জগৎময়।।

পাপী অধম তরাইতে সাঁই 

পতিত পাবন নাম শুনতে পাই

সত্য মিথ্যা জানবো হেথায়

তরাইতে আজ আমায়।।

কসুর পেয়ে মারো যারে

আবার দয়া হয়গো তারে

লালন বলে এ সংসারে

আমি কি তোর কেহই নয়।।

Popular Lyrics:  এ দেশের মুসলমানে বড়াই করে | E Desher Musolmane Boray Kore | Key Lyrics

Leave a Comment