Je Chilo Drishtir Simanay Lyrics | যে ছিল দৃষ্টির সীমানায়

Je Chilo Drishtir Simanay Lyrics
যে ছিল দৃষ্টির সীমানায়

Je Chilo Drishtir Simanay Lyrics

যে ছিল দৃষ্টির সীমানায়
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
যত খানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তাই আমারে কাঁদায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝেছিলো
কি যে চায় বলেনি আমায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
Popular Lyrics:  Je Kathar Shuru Chokhe Prothom Lyrics | যে কথার শুরু চোখে প্রথম

Leave a Comment